May 29, 2026, 6:11 pm
শিরোনাম :
চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের রোজিনা আক্তার তিশা ৮৫ বিশিষ্ট নাগরিকের সংহতি নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

নবীগঞ্জে মাছ  ধরতে গিয়ে  বজ্রপাতে এক ব্যক্তি নিহত

নবীগঞ্জ ( হবিগঞ্জ)

 হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের রামপুর গ্রামে শৈলাগর হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। নিহতের নাম মরশিদ মিয়া (৫১)। তিনি রামপুর গ্রামের মৃত হাসেম আলীর পুত্র।ঘটনাটি ঘটেছে গতকাল  শনিবার সন্ধ্যা দিকে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তিনি শৈলাগর হাওরে মাছ ধরতে যান। সন্ধ্যার দিকে আকস্মিকভাবে আকাশে মেঘ জমে যায় এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এসময় হাওরের মাঝখানে থাকা অবস্থায় হঠাৎ এক প্রবল বজ্রপাত ঘটে, যা মরশিদ মিয়াকে আঘাত করে।স্থানীয় লোকজন দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশে থানার এসআই রিপন চন্দ্র শীল সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরশিদ মিয়া একজন সহজ-সরল ও পরিশ্রমী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার পরিজন ও গ্রামের মানুষজন শোকাহত।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে বজ্রপাতের সময় হাওর বা খোলা জায়গায় অবস্থান না করার জন্য বিশেষজ্ঞরা সবসময় সতর্ক করে আসছেন। তবে গ্রামের অনেক মানুষ জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই প্রতিদিনের মতো কাজ করতে বাধ্য হন। এই মর্মান্তিক ঘটনাটি আবারও প্রমাণ করল,সচেতনতা এবং পূর্বপ্রস্তুতির ঘাটতি কতটা বড় বিপদের কারণ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page