September 21, 2026, 8:03 pm
শিরোনাম :
গাজী নজরুলের বিষয়ে স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত।

অরুন কুমার সরকার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি;

উপজেলা প্রশাসন আয়োজিত বাগেরহটের চিতলমারীতে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪জুলাই) সকাল সাড়ে ৯টার উপজেলার এ কে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিতব্য টুর্ণামেন্টের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসমত হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাফর মো: আলমগীর হোসেন সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার ভূমি বেদবতী মিস্ত্রী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাবুল হোসেন খান, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ মো: সিফাত আল মারুফ, সমাজ সেবা অফিসার মো: সোহেল পারভেজ, উপজেলা রিসোর্স সেন্টার অফিসার রিনা বিশ্বাস, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শংকর কুমার বিশ্বাস, তপন কুমার দেবনাথ, মো: মনিরুজ্জামান, প্রভাত কুমার হালদার, উপজেলা ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম লিটন মুন্সী, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, মুকুল কিশোর মজুমদার,সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম ফকির, প্রধান শিক্ষক মনোজ কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা সরকারী প্রথমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন। টুর্ণামেন্টে বালিকাদের মধ্যে বিজয়ী হয়েছে গরীবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালকদের মধ্যে বিজয়ী হয়েছে চৌদ্দ হাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিজয়ীদের হাতে উপজেলা নির্বাহী অফিসার মো: আসমত হোসেন পুরস্কার তুলে দেন।