জাহাঙ্গীরনগরে হল ছাড়ার নির্দেশ, প্রতিবাদে রেজিস্ট্রার ভবনে ভাঙ্গচুর - ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনে ভাঙ্গচুর করেছে বলে জানা গেছে।
জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার ঘোষণা দিতে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান।
তখন উত্তেজিত শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবন ভাঙ্গচুর করে ও ভিসিকে ভেতরে অবরুদ্ধ করে রাখে।
রেজিস্ট্রার ভবনে হামলার ঘটনার পর প্রধান ফটক দিয়ে অসংখ্য পুলিশ ঢুকে এপিসি কারসহ। এখন পুলিশ আর শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে বলে জানিয়েছেন একটি অনলাইন পোর্টালের ক্যাম্পাস প্রতিনিধি প্রতিনিধি হাসিব তানভীর।
সূত্র : বিবিসি