কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১৩নং জগন্নাথ দীঘি ইউনিয়নের কেছকিমুড়া আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদনে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল আজম বাবু। নতুন কমিটি অনুমোদনের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ বিষয়ে তৌহিদুল আজম বাবু জানান, “এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক পরিবেশ সুন্দর করতে কাজ করতে চাই। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বিদ্যালয়কে আরও কার্যকর ও আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।” তিনি আরও বলেন, বিদ্যালয়ের উন্নয়নে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, নতুন ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে কেছকিমুড়া আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে।