September 26, 2026, 1:28 am
শিরোনাম :
‘মাদকমুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয়: যাত্রাবাড়ীতে সমাবেশ ও র‍্যালি আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল বাংলাদেশ-ক্রোয়েশিয়া জোরদারে দুই প্রধানমন্ত্রীর বৈঠক নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু অর্থায়নে বৈশ্বিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য: প্রতিমন্ত্রী জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মামলায় তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় ১৮০ দিনের সময়সীমা বাধ্যতামূলক নয়: হাইকোর্ট

বুধবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস

Reporter Name
বুধবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস
বুধবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস

বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার থেকে সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলেও জানানো হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। জারি করা হয় কারফিউ। গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে চালু করা হয় অফিস-আদালত। আর চলতি সপ্তাহের রোববার থেকে অফিস চলছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।