September 17, 2026, 7:43 am
শিরোনাম :
সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর

বাংলাদেশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পূর্ণ প্রবেশাধিকার দেখতে চায় যুক্তরাষ্ট্র

Reporter Name

পুনরায় টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ণ ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার দিতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৯ জুলাই) পররাষ্ট্র দফতরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন,‘আমরা বাংলাদেশে টেলিযোগাযোগ পুনরায় চালু হওয়ার বিষয়ে জানি তবে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্পূর্ণ ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার যেন দেয়া হয় সে বিষয়ে আহ্বান জানাচ্ছি।’

এর ফলে দেশটিতে থাকা মার্কিন নাগরিকসহ বাংলাদেশের মানুষ গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার পেতে সক্ষম হবে বলে মন্তব্য করেন প্যাটেল।

প্যাটেল আরো বলেন, ‘তারা সরকারি-বেসরকারি উভয়ভাবেই বর্তমান পরিস্থিতির ‘স্থায়ী ও শান্তিপূর্ণ’ সমাধানের আহ্বান অব্যাহত রেখেছেন।

এ সময় শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন বেদান্ত প্যাটেল।

সূত্র : ইউএনবি