September 26, 2026, 12:40 am
শিরোনাম :
‘মাদকমুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয়: যাত্রাবাড়ীতে সমাবেশ ও র‍্যালি আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল বাংলাদেশ-ক্রোয়েশিয়া জোরদারে দুই প্রধানমন্ত্রীর বৈঠক নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু অর্থায়নে বৈশ্বিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য: প্রতিমন্ত্রী জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মামলায় তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় ১৮০ দিনের সময়সীমা বাধ্যতামূলক নয়: হাইকোর্ট

চিতলমারী শিক্ষার্থীদের তোপের মুখে ডাঃ মামুন হাসান

একরামুল হক মুন্সীঃ
চিতলমারী শিক্ষার্থীদের তোপের মুখে ডাঃ মামুন হাসান

বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান।

মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল থেকে ডাঃ মামুন হাসানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে বৈষম্য বিরোধী বিক্ষুব্দ ছাত্র-জনতা। সকাল সাড়ে ন’টায় একটি মিছিল নিয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে যায়। সেখানে ডাঃ মামুন হাসানকে না পেয়ে মিছিলটি চিতলমারী উপজেলা পরিষদ প্রধান ফটকে এসে অবস্থান নেয়। অবস্থান কালে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডাঃ মামুনের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি আভিযোগ রয়েছে।

অনতি বিলম্বে তার পদত্যাগের দাবি জানাচ্ছি। যত সময় পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন, ততো সময় আমরা রাজপথে আবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনতা ডাঃ মামুন হাসানের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসানের মুঠোফোনে একাধিকবার কলদিলেও তার সাড়া পাওয়া যায়নি।