September 25, 2026, 11:50 pm
শিরোনাম :
‘মাদকমুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয়: যাত্রাবাড়ীতে সমাবেশ ও র‍্যালি আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল বাংলাদেশ-ক্রোয়েশিয়া জোরদারে দুই প্রধানমন্ত্রীর বৈঠক নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু অর্থায়নে বৈশ্বিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য: প্রতিমন্ত্রী জিয়াউর রহমান হত্যা মামলা: মোজাফফরের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি আজ সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির মামলায় তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় ১৮০ দিনের সময়সীমা বাধ্যতামূলক নয়: হাইকোর্ট

চিতলমারী প্রেসক্লাবের কমিটি গঠন’ সভাপতি একরামুল হক সম্পাদক অরুন সরকার

নিজস্ব প্রতিবেদক:
চিতলমারী প্রেসক্লাবের কমিটি গঠন

বাগেরহাটের চিতলমারী প্রেসক্লাব স্থাপিত: ১৯৮৪ ইং, এর ত্রি-বার্ষিক (২০২৪-২৭) মেয়াদের ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। ২২ শে আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় চিতলমারী প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরী সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। দৈনিক আমার দেশের একরামুল হক মুন্সীকে সভাপতি ও দৈনিক আমার সংবাদের অরুন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।

এবং সিনিয়ার সহ-সভাপতি হিসাবে রাখা হয় মোঃ ইসমাইল হোসেনকে (দৈনিক ভোরের পাতা), সহ-সভাপতি হিসাবে মোঃ আজাদ খাঁনকে ( দৈনিক মুক্ত খবর)।

এছাড়া অন্য অন্য পদে রয়েছে, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানজীর মুন্সী ( বাংলাদেশ সংবাদ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ (বিশেষ প্রতিনিধি চিতলমারীর অন্তরালে), তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাগর মন্ডল ( খুলনা টাইমস), ক্রীড়া সম্পাদক প্রিন্স হালদার ( দৈনিক চেতনায় বাংলাদেশ), সাহিত্য বিষয়ক সম্পাদক জুড়ান চন্দ্র মন্ডল ( চিতলমারীর অন্তরালে)।

নির্বাহী সদস্য মোঃ জিসান মুন্সী, সদস্য মোঃ লায়েকুজ্জাান , মোঃ মিরাজুল ইসলাম, শেখ শাহজাহান ( শোভা), এস এম শহিদুল হক টিপু, আনারুল ইসলাম ।

এসময় চিতলমারী প্রেসক্লাবের প্যাডে উক্ত ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির একটি তালিকা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরকৃত একটি কপি চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেনের হাতে তুলে দেওয়া হয়। এসময় চিতলমারী প্রেসক্লাবের সদস্য সহ উপজেলার গন্য মান্য ব্যাক্তিরা উপস্তিত ছিলেন।