September 16, 2026, 10:21 am
শিরোনাম :
বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়

সারাদেশে ৬৩ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার : জামায়াত

Reporter Name

গত ২৪ ঘসারাদেশে ৬৩ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারেরণ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বুধবার (২২ নভেম্বর) ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এ বিষয়ে এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন,‘জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দী ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতসহ বিরোধীদলের অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকার পতনের আন্দোলনে দেশবাসী আজ ঐক্যবদ্ধ। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন ও বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদ করায় অসংখ্য প্রতিবাদী কণ্ঠ সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। বহু নেতাকর্মীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেলে বন্দী করে রাখা হয়েছে। খুলনা জেলার ডুমুরিয়া দক্ষিণ সাংগঠনিক থানার আমির, আরশনগর শাহ আফজাল মাদরাসার সুপার মাওলানা মুক্তার হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার থানার আমীর মাহবুবুর রহমান, সীতাকুণ্ড পৌরসভা জামায়াতের আমির হাফেজ আলী আকবর, মেহেরপুর পৌর জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান এবং পাবনা জেলা থেকে ছয়জন নেতা-কর্মীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় জামায়াতে ইসলামীর ৬৩ জন নেতা-কর্মীকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, সরকার জামায়াতসহ বিরোধীদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা পুরনো মামলার আসামিদের তড়িঘড়ি করে শাস্তি দিচ্ছে। সাজাপ্রাপ্তদের মধ্যে মৃত ও গুম হওয়া বেশ কয়েকজন ব্যক্তিও আছেন। সরকার গ্রেফতারি পরোয়ানা জারি করে নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের রিমান্ডে নিয়ে চরম জুলুম-নির্যাতন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। বিরোধীদলের নেতা-কর্মীদের বাসা-বাড়িতে হানা দিয়ে তাদের না পেয়ে পরিবার-পরিজনদের গ্রেফতার করে নির্যাতন চালিয়ে দেশে সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। সরকার নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে ঢুকিয়ে আন্দোলন দমন করার অপচেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের মুখোশধারী দুর্বৃত্তরা বিরোধীদলের নেতা-কর্মীদের অপহরণ করে কাউকে কাউকে হত্যা করছে এবং কাউকে কাউকে মারাত্মকভাবে আহত করে রাস্তায় ফেলে যাচ্ছে। আমি সরকারের এইসব জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবি করছি।

প্রেস বিজ্ঞপ্তি