September 19, 2026, 2:22 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার।
শুক্রবার(১ মে) চৌমুহনী বাজার বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মু. আলমগীর হোসাইন নবীন হাজারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শহীদুল ইসলাম, মোঃ আবুল হাসেম, মোঃ রফিকুল ইসলাম শামীম। ইউনিয়ন যুবদল নেতা এনামুল হক এনাম ও ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু তাহের মুন্সীর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।