May 29, 2026, 7:50 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

আদানির সাথে আ’লীগ সরকারের করা চুক্তি পর্যালোচনার নির্দেশ

Reporter Name

ভারতের আদানি গ্রুপের সাথে আওয়ামী লীগ সরকারের আমলে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৩ নভেম্বর আদানি গ্রুপের সাথে করা বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম আবদুল কাইয়ুম জনস্বার্থে এ রিট দায়ের করেন।

এরও আগে, গত ৬ নভেম্বর বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত ভারতের আদানি গ্রুপের সাথে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছিল, অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল করতে হবে। তিন দিনের মধ্যে চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী। জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেয়ার জন্যও নোটিশে আহ্বান জানানো হয়েছিল।

নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে তিন দিন সময় বেঁধে দেয়া হয়। ওই নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এ রিট আবেদনটি করা হয়।
উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সাথে তাড়াহুড়া করে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওই সময় দেশে আমদানি করা কয়লানির্ভর কোনো বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি। এসব চুক্তির একটি ২০১৭ সালে আদানির সাথে করা ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page