September 19, 2026, 2:07 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

বিএফইউজের নির্বাচন ৮ ডিসেম্বর

Reporter Name

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নির্বাচন আগামী ৮ ডিসেম্বর (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। বুধবার বিকালে বিএফইউজে নির্বাচন কমিটির সভায় পুনঃতফসিল ঘোষণা করা হয়। এ নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রার্থীদের সঙ্গে এক বৈঠক শেষে নির্বাচন কমিটি এ সিদ্ধান্ত নেয়।

বিএফইউজে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিটি এই যৌথসভা জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান কায়কোবাদ মিলন। নির্বাচন কমিটির সদস্য শফিক চৌধুরী ও মুজতাহিদ ফারুকী সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন এবং বিএফইউজে নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন গাজী ও মহাসচিব প্রার্থী কাদের গনি চৌধুরীর দেওয়া দুটি চিঠি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রার্থীদের মতামতের ভিত্তিতে সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিটি নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জুমার নামাজের জন্য দুপুর ১টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণে বিরতি থাকবে।