September 19, 2026, 2:07 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা ইবরাহিমের

Reporter Name

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট। বুধবার জাতীয় প্রেসক্লাবে যুক্তফ্রন্টের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের প্রধান ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.)সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ ঘোষণা দেন।

এর আগে তিনটি দলের উদ্যোগে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটে। এই জোটের নাম যুক্তফ্রন্ট। নতুন এই জোটের তিনটি দল হলো: বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি), জাতীয় পার্টি (কাঁঠাল) এবং বাংলাদেশ মুসলিম লীগ (হাতপাঞ্জা)।

সংবাদ সম্মেলনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জোটগতভাবে আমরা অংশ নিবো। আমরা ২০২৪ সালের নির্বাচন জাতি ও বিশ্বের কাছে গ্রহণযোগ্য করতে চাই। একপ্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তিনি আরো বলেন, নির্বাচনে যাওয়ার জন্য ২০১৪ সালে আমন্ত্রণ পেয়েছিলাম। প্রচণ্ড চাপ থাকার পরেও আমরা সেই নির্বাচনে যাইনি। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থেকে আন্দোলন করেছি। আর ২০১৮ সালে আমন্ত্রণ ছিলো ২০ দল থেকে বের হয়ে নির্বাচন করার জন্য।

কিন্তু আমরা ২০ দলে থেকেই নির্বাচন করেছি। আর বিএনপির প্রতি কৃতজ্ঞা প্রকাশ করবো। কারণ তাদের কাছে আমরা রাজনীতি শিখেছি। কারণ একা রাজনীতি শেখা যায় না।