September 18, 2026, 4:12 pm
শিরোনাম :
নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান

নারীবিষয়ক সংস্কার কমিশনের জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই: ড. মাহমুদুর রহমান

Reporter Name

মাহমুদুর রহমান বলেন, ‘আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলো করা, যেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ বন্ধ করতে পারব।’

ড. ইউনূস সরকারের অহেতুক ইস্যুর তৈরির সমালোচনা করে আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের জন্য জুলাই বিপ্লবে তরুণরা জীবন দেয় নাই।

তিনি বলেন, ‘তরুণরা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে। বাংলাদেশে ভারতীয় আগ্রাসনবাদ মুক্ত করবার জন্য।  কাজেই  আপনারা সরকারে বসেছেন যাতে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।’

শনিবার  দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চার দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশের বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসকে পরমর্শ দিয়ে প্রবীণ নাগরিক মাহমুদুর রহমান বলেন, ‘আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। আমরা দেখতে পেয়েছি আপনারা ইতোমধ্যে অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন। যে সমস্ত সংস্কার কমিশনের কোনো প্রয়োজন ছিল না। আপনারা রাষ্ট্রের সম্পদ ও সময় নষ্ট করছেন। আমার অনুরোধ এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন। এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নেই।’

আলেম ওলামাদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না। আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হবে। আমাদের বৃহত্তর লড়াই ইসলামের জন্য। আপনারা যদি নারী নীতির মতো একটি ইস্যু নিয়ে আন্দোলন করেন, তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন সেটি ক্ষতিগ্রস্ত হবে। কাজেই নারী নীতি নিয়ে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন। তার মানে এই না যে, আমরা মূল লড়াই থেকে সরে যাবো। মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না।’

তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বিশ্বাস  করি বাংলাদেশের আলেমসমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কেউ ছিনিয়ে নিতে পারবে না।’ যেকোনো মূল্যে হেফাজতের মঞ্চ থেকে বাংলাদেশের সকল আলেমকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বর্ষীয়ান সাংবাদিক।