September 17, 2026, 8:28 am
শিরোনাম :
সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর

হাসিনার পালানের পর রাজধানীতে প্রথম বড় সমাবেশ করবে জামায়াত

Reporter Name

আগামী ২১ জুন (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় দলটি। অনুমতি পেতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদনও করা হয়েছে দলটির পক্ষ থেকে।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আওয়ামী লীগ সরকারের পতন ও স্বৈরাচার শেখ হাসিনার দেশত্যাগের পর রাজধানী ঢাকায় প্রথমবারের মত বড় জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি বলেন, আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে।

অ্যাডভোকেট জুবায়ের আরো জানান, এটা নির্ভর করছে উদ্যান বরাদ্দের ওপর। প্রস্তুতিও চলছে। বিস্তারিত দলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচার শেখ হাসিনা। এরপর রাজধানীতে একাধিক সমাবেশ করে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। জামায়াতের পক্ষ থেকে রাজধানীতে বড় কোনো সমাবেশ করতে দেখা যায়নি। তবে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় তার মুক্তির দাবিতে পল্টনে সমাবেশ করেছিল ঢাকা মহানগর জামায়াত।

সম্প্রতি আপিল বিভাগের রায়ে মানবতাবিরোধী অপরাধের সাজা থেকে খালাস পেয়ে মুক্তি পান দলটির সিনিয়র নেতা নেতা এ টি এম আজহারুল ইসলাম। তাৎক্ষণিকভাবে শাহবাগ মোড়ে সমাবেশ করে এ নেতাকে সংবর্ধনা দেয় জামায়াত। এরপরই দলটির পক্ষ থেকে এমন পরিসরে জনসভা করার সিদ্ধান্ত আসলো।