September 20, 2026, 5:24 am
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

জামায়াত আমীরের চিকিৎসার খোঁজ নিলেন ড. মোহাম্মদ ইউনুস

নিজস্ব প্রতিবেদক:

ফোন করে আমীরে জামায়াতের খোঁজখবর নেন ড. মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জামায়াত আমীরের ফেসবুকে এক এডমিন পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, “বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মহোদয় ফোন করে সম্মানিত আমীরে জামায়াতের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি আমীরে জামায়াতের আশু রোগমুক্তি কামনা করেছেন।

এ জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

মহান আল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন। আমিন।”