September 20, 2026, 5:23 am
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজিম উদ্দিন আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ছিলেন। এছাড়া তিনি মিউচুয়াল গ্রুপ, মিউচুয়াল ট্রেডিং কোম্পানি, এডি হোল্ডিংস এবং আরলা ফুডস বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। তিনি মিউচুয়াল এগ্রো কমপ্লেক্স, মিউচুয়াল ডিপার্টমেন্টাল স্টোর, মিউচুয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিলোনিয়া এজেন্সি এবং হরলিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিউচুয়াল ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

আজিম উদ্দিন আহমেদ রোটারি ক্লাব অব ঢাকা নর্থের সাবেক সভাপতি, রোটারির এরিয়া গভর্নর, গুলশান ক্লাবের সাবেক সভাপতি এবং বারিধারা সোসাইটির দীর্ঘদিনের সভাপতি। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ ভোক্তা পণ্য প্রস্তুতকারক সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন। ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপানসহ বহু দেশে সরকারি ও বেসরকারি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে তিনি নিজ এলাকায় প্রতিষ্ঠা করেন আজিম উদ্দিন আহমেদ ইসলামিয়া মাদ্রাসা, দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়, ফাতেমা ফারজানা কিন্ডারগার্টেন।

সাউথইস্ট ব্যাংক পরিবার আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। এক শোক বার্তায় ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে- আজিম উদ্দিন আহমেদ দেশের ব্যবসা-বাণিজ্য জগতে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব ছিলেন। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তিনি মিউচুয়াল গ্রুপ এবং এডি হোল্ডিংস লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি আর্লা ফুডস বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক ও সাবেক চেয়ারম্যান ছিলেন।