September 20, 2026, 5:23 am
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

শাহবাগ অবরোধ ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক:

জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধার ব্যানারে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ঝুম বৃষ্টির মধ্যেও স্লোগান দিতে দিতে শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন তারা। সড়কের চারপাশে ব্যারিকেড দিয়ে রাখায় শাহবাগ, কাঁটাবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মৎস্য ভবন মোড় ও শাহবাগ থানার সামনের সড়ক থেকে বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দেয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন জরুরি কাজে বের হওয়া মানুষ।

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় টানা দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রাখেন গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা। টানা বৃষ্টির মাঝেও গত বৃহস্পতিবার সারারাত শাহবাগে অবস্থান নিয়ে গতকাল সকাল থেকে তারা অবরোধ অব্যাহত রাখেন। এতে শাহবাগের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুলাই যোদ্ধাদের একটি গ্রুপ অবরোধকারীদের রাস্তা থেকে অবরোধ তুলে নিতে বললে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে সবাইকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে অবরোধ তুলে দেয়। ফলে শাহবাগ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

বাধ্য হয়ে অনেককে পায়ে হেঁটে যেতে দেখা যায়। আন্দোলনকারীরা ‘জুলাই সনদ চাই’, ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা চলবে না’ ইত্যাদি স্লোগানে তাদের দাবি তুলে ধরেন। আন্দোলন ঘিরে শাহবাগ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও বিজিবি। জুলাই সনদ তাদের উল্লেখ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাইযোদ্ধারা।

আন্দোলনকারী মাসুদ হোসেন বলেন, এখনো জুলাই সনদ না হওয়ায় আমরা আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তিনি আরও বলেন, জুলাই সনদ শুধুমাত্র একটি ন্যায্য দাবি নয়, এটি তাদের আত্মত্যাগের স্বীকৃতি ও অধিকার। যত বাধাই আসুক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি।
আরেক আন্দোলনকারী তারেক হোসেন বলেন, এখনো জুলাই সনদ না হওয়ায় শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বারবার আবেদন করেও কোনো অগ্রগতি না হওয়ায় বাধ্য হয়ে রাজপথে নেমেছি। দাবি না মানা পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে জানান তিনি। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদের ব্যাপারে সরকার প্রতিশ্রুতি পূরণ না করলে শাহবাগেই স্থায়ী মঞ্চ গড়ে অবস্থান চালিয়ে যাবেন।