September 20, 2026, 5:24 am
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

জামায়াত আমিরের অপারেশন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে : ডা. জাহাঙ্গীর কবির

নিজস্ব প্রতিবেদক:

আজ শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই অপারেশন শুরু হয়। এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শেষ হয়েছে।

অস্ত্রোপচারটি পরিচালনা করছেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির। অস্ত্রোপচার শেষে এক সংবাদ সম্মেলনে বলেছেন, অপারেশন অনেক ভালো হয়েছে, ওনার (জামায়াত আমির) ৩টা বাইপাস করার কথা ছিল, আমরা ৪টা করেছি।

ডা. জাহাঙ্গীর কবির আরও জানান, জামায়াত আমিরকে দুই থেকে তিন দিন আইসিইউতে থাকতে হবে। এরপর বেডে দেওয়া হবে। এক সপ্তাহের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন।

তখন তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন চিকিৎসকেরা বড় কোনো জটিলতা না পেলেও ডিহাইড্রেশনের সম্ভাবনা দেখেছিলেন।

পরবর্তীতে ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদযন্ত্রে চারটি ব্লক ধরা পড়ে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন এবং স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন বলে জানিয়েছেন দলের পক্ষ থেকে।