September 20, 2026, 4:22 am
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

উদ্যোক্তা হতে সাহস, সততা আর শেখার মনোভাব জরুরি

নিজস্ব প্রতিবেদক:
মোঃ আরফাত ছিদ্দিকী ব্যবস্থাপনা পরিচালক ইছামতী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক বিশেষ সাক্ষাৎকারে ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকী বলেছেন, তরুণদের ভয় কাটিয়ে সাহসের সঙ্গে উদ্যোগ নিতে হবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটিকে শিক্ষা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

‎নিজের উদ্যোক্তা হওয়ার প্রেরণা প্রসঙ্গে তিনি বলেন, “আমার উদ্যোক্তা হওয়ার মূল প্রেরণা ছিল নিজের মতো করে কিছু করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। শুরুতে পুঁজি সংকট ও অভিজ্ঞতার অভাব ছিল, তবে পরিশ্রম ও ধৈর্য দিয়ে তা অতিক্রম করেছি।”

‎শুরুর চ্যালেঞ্জ প্রসঙ্গে আরফাত ছিদ্দিকী বলেন, “প্রথম দিকে বাজারে প্রতিযোগিতা, অর্থসংকট এবং প্রয়োজনীয় জ্ঞানের অভাব ছিল। ছোট ধাপে শুরু করে, অভিজ্ঞদের পরামর্শ ও নিজস্ব গবেষণার মাধ্যমে এগিয়ে গেছি।

‎তরুণ উদ্যোক্তাদের জন্য তিনটি গুণের কথা উল্লেখ করে তিনি বলেন, দৃঢ় মনোবল ও ধৈর্য, নতুন কিছু শেখার আগ্রহ এবং সততা ও পরিশ্রম—এই গুণগুলো থাকলেই সাফল্য নিশ্চিত।

‎প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে তিনি বলেন, “এগুলো ব্যবসার বিস্তার, গ্রাহক সংযোগ এবং দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রেখেছে। ডিজিটাল মাধ্যম ব্যবসার গতি বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

‎যুব সমাজের উদ্দেশে তিনি বার্তা দেন, “ব্যর্থতাকে ভয় পাবেন না, নিজের দক্ষতা বাড়ান, সততা বজায় রাখুন এবং লক্ষ্য ধরে রাখুন। উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা নয়, বরং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখা।