শনিবার দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুলশান চেয়ারপারসনের বাসভবনে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় যাবেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুলশান চেয়ারপারসনের বাসভবনে আসবেন।
এদিকে শনিবার দুপুর আড়াইটার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
বাংলাদেশে আসার পর তিনি বিকেলে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সাথে বৈঠক করেন।