September 20, 2026, 1:11 am
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

পিরোজপুরে রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাম ব্যবহার করে জমি দখল, চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ ও গণস্বাক্ষর দিয়ে জেলা বিএনপি নেতৃত্বের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, গুয়ারেখা ইউনিয়নের বাসিন্দা লিটন শেখ ও তার সহযোগীরা সরকারি ডিসিআর জমি দখল, বাগানের গাছ কাটা, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা, চাঁদাবাজি ও হামলার সঙ্গে জড়িত। এ ঘটনায় একাধিক মামলা হয়েছে।

স্থানীয়দের দাবি, কিছুদিন আগে বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে দায়িত্বে থাকা লিটন শেখের বিরুদ্ধে একাধিক অপকর্মের অভিযোগ ওঠে। এরপর উপজেলা স্বেচ্ছাসেবক দল কমিটি বিলুপ্ত ঘোষণা করে। তবে সম্প্রতি আবারও ওই কমিটিতে তাঁকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগকারীরা বলছেন, বিগত ৫ আগস্টের আগে লিটন শেখ ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতার নাম ব্যবহার করে এলাকায় বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতেন। পরে তাঁরা বিএনপিতে যোগ দেন এবং দলীয় পদ ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা শুরু করেন।

এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা করে হামলা চালান। এ ঘটনায় গৌরী বেপারী নামের এক নারী তাঁর স্বামী বিটুল ব্যাপারীকে পিটিয়ে আহত করার অভিযোগে থানায় মামলা করেছেন। অভিযোগে আটজনের নাম উল্লেখ করা হয়।

এ ছাড়া অভিযোগ রয়েছে, এক প্রবাসীর কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় ওই পরিবারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তপু রায়হান বলেন, ‘এমন অভিযোগ পাওয়ার পর কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলে শৃঙ্খলা ভঙ্গ করলে কারও জন্য ছাড় নেই।’

বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী সম্প্রতি বলেছেন, ‘বিএনপি দখলবাজ-চাঁদাবাজদের বরদাশত করে না। কেউ দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে লিটন শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।