September 20, 2026, 1:10 am
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

নব গঠিত আল ফালাহ এস আলী মডেল মাদ্রাসা চৌদ্দগ্রাম, কুমিল্লায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সহকারী অধ‍্যক্ষ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

অদ‍্য ২৯ শে আগষ্ট ২০২৫ ইং শুক্রবার , নব গঠিত আল ফালাহ এস আলী মডেল মাদ্রাসা, ধনিজকরা, চৌদ্দগ্রাম, কুমিল্লার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সহকারী অধ‍্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। একটি ব‍্যাতিক্রমধর্মী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার নিমিত্তে অত‍্যন্ত মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ আলেমে দ্বীন জনাব মাওলানা কাবুল ইসলাম মাহফুজকে ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ( যিনি একাধারে কামিল হাদিস, ফিকহ,তাফসীর বিভাগে ঢাকা তামিরুল মিল্লাতের কামিল মাদ্রাসা থেকে আকর্ষনীয় রেজাল্টে উত্তীর্ণ হয়েছেন। তাছাড়া তিনি কওমী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেছেন। সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এ অনার্স সহ এম এ পাশ করেছেন। এছাড়াও তিনি হাফেজে কোরআন)সহকারী অধ‍্যক্ষ হিসাবে যাঁকে নিয়োগ দেয়া হয়েছে তিনি হচ্ছেন মাওলানা মোঃ জামাল উদ্দিন । তিনিও মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পাশ এবং বি এ অনার্সসহ এম এ ডিগ্রিধারী। নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ তাঁদের মেধা যোগ‍্যতা খাটিয়ে নব গঠিত দ্বীনী প্রতিষ্ঠানটিকে দেশের শ্রেষ্ঠ বিদ‍্যাপীট হিসাবে গড়ে তুলবেন এ প্রত‍্যাশা মাদ্রাসাটির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সহ পরিচালক মন্ডলীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জনাব এইচ এন এম শফিকুর রহমান, পরিচালনা কমিটির সদস‍্যদের মাঝে উপস্থিত ছিলেন যথাক্রমে গাছবাডীয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা আবুল কাশেম মোঃ নূরউদ্দিন , জনাব আলহাজ্জ শেখ আহম্মেদ, জনাব আশ্রাফুল ইসলাম ইমরান,বিশিষ্ঠ ব‍্যাবসায়ী জনাব মোঃ মনির হোসেন, জনাব মাওলানা আব্দুল জলিল মাদানী বিশিষ্ঠ ব‍্যাংকার জনাব মেঃ আবুল হাশেম,জনাব ফখরুল ইসলাম মজুঃ ইসলামী সমাজকল‍্যনা পরিষদের সভাপতি জনাব মাওলানা মিজানুর রহমান, সহ সভাপতি জনাব মাও আবু নাসের, সহ সভাপতি অধ‍্যক্ষ ওমর ফারুক, সেক্রেটারী জনাব মোদ্দাচ্ছের আলম, জনাব মাষ্টার নুরে আলম , নুরুল ইসলাম দুলাল, বেলাল হোসেন প্রমূখ।