September 20, 2026, 12:07 am
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

ডাকসু ও হল সংসদে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন ইনোভেশন পার্টির শীর্ষনেতারা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইনোভেশন পার্টির চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন এবং মহাসচিব আরাফাত হোসেন হিমেল।

২০২৫ সালের ১১ সেপ্টেম্বর বিকাল ৪টায় রাজধানীর ফকিরাপুল, মতিঝিলের এমজে টাওয়ারের সপ্তম তলায় অবস্থিত দলীয় কার্যালয়ে এক শুভেচ্ছা বার্তায় তাঁরা এই প্রতিক্রিয়া জানান।

ইনোভেশন পার্টির শীর্ষ দুই নেতা বলেন-

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান-পরবর্তী এই ঐতিহাসিক ডাকসু ও হল সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গণতন্ত্র, ঐক্য ও নতুন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তাঁরা আরও ধন্যবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যারা ধৈর্য্য, কৌশল ও দক্ষতার মাধ্যমে নানা প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে একটি প্রাণবন্ত, অংশগ্রহণমূলক ও সফল নির্বাচন সম্পন্ন করেছেন।

বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের স্বপ্ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নে অবদান রাখবে।