September 20, 2026, 12:07 am
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

সমাজসেবা ও সাংবাদিকতায় অবদানে সম্মানিত মানবাধিকারকর্মী এএফএম রাসেল পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিএমএ অডিটরিয়ামে আয়োজিত দৈনিক ঐশী বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এএফএম রাসেল পাটোয়ারী সম্মাননা স্মারক গ্রহণ করেন। সমাজসেবা, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সমাজকল্যাণ ও নারী-শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি হিসেবে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি বলেন, দেশের সংবাদপত্র যেন সত্য বলার ক্ষেত্রে ভয় না পায় এবং সাংবাদিকরা যেন সুস্থ সাংবাদিকতার মাধ্যমে সমাজে আস্থা ও বিশ্বাস তৈরি করতে পারেন।

স্মারক গ্রহণ শেষে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এএফএম রাসেল পাটোয়ারী বলেন, এই সম্মাননা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। আমি সব সময় চেষ্টা করেছি সত্যের পক্ষে কলম চালাতে, সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য লড়তে। সমাজসেবা ও মানবাধিকার রক্ষার এ যাত্রা আমি চালিয়ে যাব। সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, এটা এক ধরনের দায়িত্ব-সত্য ও মানবতার পক্ষে দাঁড়ানোর দায়িত্ব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, শিক্ষাবিদ, বিশিষ্ট রাষ্ট্রচিন্তক, সুফি সাধক, কবি-সাহিত্যিক ও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব। গুণিজন সংবর্ধনায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।