September 20, 2026, 12:10 am
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যে-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

মাগুরার শ্রীপুরে কবি ফররুখ আহমদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রেস সচিব।

তিনি বলেন, ‘দল থাকলে মতপার্থক্য থাকবেই। না হলে ভিন্ন দল কেন হয়? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন। সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকবেই। কিন্তু আমরা আবারো বলছি, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে।’

রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘যেকোনো মূল্যে ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। এটা কোনো শক্তিই বানচাল করতে পারবে না। বাংলাদেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বনামধন্য কবিদের মধ্যে ফররুখ আহমদ একজন। এটা তার জন্মস্থান। যেখানে মাগুরায় এসে তিনি কবিতা লিখতেন, সেই বাড়ির ওপর দিয়ে যে রেললাইনের প্রকল্প নেয়া হয়েছিল, সেটি তার পরিবারের সদস্যরা আমাদের নজরে এনেছেন। এটা নজরে আসার পর প্রকল্প পরিচালককে জানানো হয়েছে, কবির বাড়ি যেন কোনোভাবেই রেললাইন স্পর্শ না করে। কবির বাড়ি আমাদের ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্যকে যেভাবেই হোক আমাদের সুরক্ষিত রাখতে হবে।’

এ সময় প্রেস সচিবের সঙ্গে ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম ও মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রড গেজ রেললাইন প্রকল্পের পরিচালক আসাদুল হক।

প্রকল্প পরিচালক সাংবাদিকদের বলেন, ‘সবশেষ যে চূড়ান্ত নকশা হয়েছে, সেখানে রেললাইন থেকে কবির বাড়ির একটি ঘরের প্রান্ত কমপক্ষে ১০ ফুট দূরত্বে থাকবে। আরেকটি বাড়ির প্রান্ত থেকে রেললাইনের দূরত্ব থাকবে ৬০ ফুট। আর কবির বাড়ি রক্ষায় এখানে একটি উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে।’

পরে শহরে সনাতন ধর্মের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রেস সচিব। আসন্ন দুর্গা পূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।