September 19, 2026, 11:11 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

যাবজ্জীবন সাজার মেয়াদ কমানো হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কারাগারে যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে বৃদ্ধ ও অসুস্থ কারাবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘কত বছর যাবজ্জীবন কারাদণ্ড হবে সে বিষয় এখনও নির্ধারণ হয়নি। মেয়েদের ক্ষেত্রে ২০ বছর এবং ছেলেদের ক্ষেত্রে আরেকটু বেশি করার বিষয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে আসামিদের বয়স দেখতে হবে। ধরুন কেউ ১৮ বছর বয়সে অপকর্ম করেছে, তাকে যদি ২০ বছর পরে ছেড়ে দেওয়া হয় তাহলে সে বের হয়ে আবার অপকর্ম জড়াতে পারে। এ বিষয়গুলো দেখা হবে।’

উপদেষ্টা বলেন, ‘কারাগারে অনেক সমস্যা আছে। সেখানে সংস্কার দরকার। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা। কারাবন্দিদের নিয়ে আলোচনা হয়েছে। সেখানে অনেক বাজেট স্বল্পতা রয়েছে। বন্দিদের ভেতর বয়স্ক অনেকে রয়েছেন।  তারা বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হয়। কারাগারে যে লাইফটাইম (যাবজ্জীবন সাজা) ৩০ বছর রয়েছে সেটা কমিয়ে কীভাবে বয়স্কদের ছাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে।

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে প্রতিদিনই লুট হওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ডাকসু ও জাকসু নির্বাচনে দুই বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে কারও কোনো অভিযোগ ছিল না। জাতীয় নির্বাচনেও আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।’