শুরুতেই বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পথযাত্রা আলোচনা সভার মতো কর্মসূচি ঘোষণা করা হবে। পরবর্তীতে সব দলের সমন্বয়ে বড় আকারের কর্মসূচি দেয়া হবে। এ ব্যাপারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সোমবার মগবাজার আল-ফালাহ্ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামীর তরফে আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হবে। একইভাবে একইদিন সমমনা দলগুলো যার যার অবস্থান থেকে অভিন্ন কর্মসূচি ঘোষণা দেবে।
জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতির নির্বাচনসহ চার দফা দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলনে যাচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সমমনা অন্তত ৭টি রাজনৈতিক দল। আগামীকাল (সোমবার) পৃথক সংবাদ সম্মেলন করে এসব দল যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে। জামায়াত ও ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, এ সব দাবিতে ইতিপূর্বেও আমরা বিক্ষোভ সমাবেশ সেমিনার আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। কিন্তু কাজ না হওয়ায় নতুন কর্মসূচি দিতে হচ্ছে।
ইসলামী আনেদালনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের দলীয় কর্মসূচি ঘোষণা করবেন শীর্ষ নেতারা। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে সোচ্চার সকল রাজনৈতিক দল আমাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। এরপরও সরকার দাবি পূরণে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
অন্যদিকে পিআর নিয়ে এখনো একমত না হলেও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় এনসিপি। তবে দলটি এখনই সাত দলের কর্মসূচির সঙ্গে যুগপৎ কোনো কর্মসূচিতে যাচ্ছে না। তারা আপাতত আলাদা কর্মসূচি নিয়ে ভাবছে।

Leave a Reply