September 19, 2026, 11:07 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

বাংলাদেশসহ ৯ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ভিসা নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান, উগান্ডা।

বাংলাদেশসহ নয়টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সাল থেকে দেশগুলোর নাগরিকদের পর্যটন ভিসা ও ওয়ার্ক পারমিটের আবেদন সাময়িকভাবে গ্রহণ করা হবে না।

সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার জন্য কোনো কারণ প্রকাশ করেনি। তবে বিভিন্ন প্রতিবেদন ও সূত্র থেকে জানা যায়, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক ও কোভিড-১৯ মহামারী মোকাবেলার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে দেশগুলোর নাগরিকরা সাময়িকভাবে সংযুক্ত আরব আমিরাতে পর্যটন বা কাজের উদ্দেশ্যে প্রবেশ করতে পারবেন না।

তবে বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞাটিকে অস্থায়ী বলে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়নের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত সরকার ভবিষ্যতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশগুলোর ভ্রমণকারীরা পুনরায় সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা ও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।