June 4, 2026, 11:57 pm
শিরোনাম :
চৌদ্দগ্রামে মাদকসেবীদের হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ চিতলমারীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা তরুণ সাংবাদিক সমাজসেবক ও রাজনীতিবিদ ইসমাইল হোসেনের সংক্ষিপ্ত পরিচিতি আনছার হত্যার বিচারের দাবিতে সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আখতার হোসেনকে হেনস্তা, ডাকসুর নিন্দা

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়েছে। জড়িতদের আইনের আওতার আনার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, আমরা এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। একইসাথে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরসঙ্গীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর জুলাই গণহত্যা পরিচালনাকারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেনের ওপর সংঘটিত এই হামলা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয় বরং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য সতর্কবার্তাও বটে। আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়াসহ সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় এহেন ন্যাক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ডাকসু মনে করে এই ধরনের বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গণতন্ত্রকামী জনগণ ও ভিন্নমতের প্রতি সহনশীলতার লড়াইয়ে সবসময় দৃঢ় অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page