September 18, 2026, 10:20 am
শিরোনাম :
নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান

জাতিসংঘে ক্ষুধার্ত গাজার গণহত্যা’র ছবি দেখালেন এরদোয়ান

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘ আয়োজিত “ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন। ভাষণকালে তিনি গাজায় ক্ষুধার্ত মানুষের একটি ছবি প্রদর্শন করে চলমান হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে তুলে ধরেন।

এরদোয়ান বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, যেখানে ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে, তা নির্মমভাবে অব্যাহত রয়েছে। যার সামান্য বিবেকও আছে, সে কখনোই এ হত্যাযজ্ঞ মেনে নিতে পারে না, আর নীরব থাকতে পারে না।”

অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করতে হবে এবং ইসরায়েলকে সেনা প্রত্যাহার করতে হবে।

এ সম্মেলনে ফ্রান্সসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এ পদক্ষেপকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক’ আখ্যা দিয়ে এরদোয়ান আশা প্রকাশ করেন, এসব সিদ্ধান্ত দুই-রাষ্ট্র সমাধানকে ত্বরান্বিত করবে।

রোববার নিউইয়র্কের উদ্দেশে যাত্রার আগে তিনি বলেন, এ বছরের অধিবেশন বিশেষ কারণ—এবার বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবে। তিনি আরও আশা প্রকাশ করেন, এসব স্বীকৃতি দুই-রাষ্ট্র সমাধানে নতুন গতি আনবে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, সাধারণ বিতর্কে প্রথমে বক্তব্য রাখবে ব্রাজিল, এরপর স্বাগতিক যুক্তরাষ্ট্র। চতুর্থ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এরদোয়ান।