September 19, 2026, 8:57 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

 উঠান বৈঠক: তারেক রহমানের ৩১ দফায় ঐক্যের আহ্বান হিজলায়

‎নিজস্ব প্রতিবেদক:

‎তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের কাজীপাড়ায় এক মহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎১৯  অক্টোবর রোববার বিকেল তিনটায় হিজলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মাছুদ রানা।

‎বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব ঠান্ডু এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক, হিজলা ইউনিয়ন বিএনপি।

‎প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. মাছুদ রানা বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেটিই আগামী বাংলাদেশের রূপরেখা। আমি সেই বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। বিএনপি সবসময় শান্তি ও জনগণের রাজনীতিতে বিশ্বাসী।

‎তিনি আরও বলেন,নারীরা সমাজের অগ্রযাত্রার মূল শক্তি। নারীদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমরা যদি ক্ষমতায় আসি, প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ড চালু করব, এসইমি খাতে সুযোগ তৈরি করব এবং নারীদের জন্য বিনামূল্যে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে।

‎মাছুদ রানা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

‎অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, আমরা অতীতে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এখন সংগঠনকে নতুন করে গড়ে তুলছি। সহসভাপতি আহসান হাবিব ঠান্ডু বলেন,তারেক রহমানের ৩১ দফাকে সামনে রেখে আমরা জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হব ইনশাআল্লাহ।

‎বৈঠকে স্থানীয় নারী নেত্রী, সাংবাদিক, সমাজসেবক ও বিএনপির অঙ্গসংগঠনের শতাধিক কর্মী অংশ নেন।