September 19, 2026, 8:57 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

অসহায় জীবনে বাদশা মিয়া, সরকারি ঘর পেয়েও বঞ্চিত চিতলমারীর এক প্রবীণ ‎

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের শ্যাম পাড়ার প্রবীণ মো. বাদশা মিয়া শেখ এখন মানবেতর জীবনযাপন করছেন। বয়স হয়েছে প্রায় ৭৫ বছর। মৃত আজিজ শেখের এই ছেলে এখন ঘরহীন ও উপার্জনহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।


‎স্থানীয়রা জানান, বাদশা মিয়া একসময় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেই ঘরটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। বর্তমানে তিনি কোনো স্থায়ী আশ্রয় ছাড়াই জীবন যাপন করছেন।

‎বাদশা মিয়া বলেন, আমার কোনো ঘর নাই, চলার মতো উপার্জন নাই। মানবেতর জীবন কাটাই। কেউ খোঁজ নেয় না।

‎দীর্ঘদিন ধরে অসুস্থতা ও দারিদ্র্যের সঙ্গে লড়ছেন এই প্রবীণ মানুষটি। স্থানীয় সমাজসেবক ও এলাকাবাসী প্রশাসনের কাছে বাদশা মিয়ার পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

‎মানবিক আবেদন জানিয়ে বাদশা মিয়া বলেন, সরকার যদি একটা ঘর দিত, বাকি জীবনটা অন্তত শান্তিতে কাটাইতাম।

‎এ বিষয়ে চরবানিয়ারি ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত এই অসহায় প্রবীণের পাশে দাঁড়াবে।