September 19, 2026, 8:58 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

‎কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা

‎বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্যামাপাড়া এলাকায় কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় গবাদিপশু ও পাখির জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

‎বুধবার (২২ অক্টোবর, ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে শ্যামাপাড়া গ্রামের নির্মল গাইন এর বাড়িতে এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল সার্ভিস অনুষ্ঠিত হয়।

‎কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের এই কার্যক্রম প্রাণিসম্পদ অধিদপ্তর, চিতলমারীর কারিগরি সহযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে পরিচালিত হচ্ছে। যা গত ২০ এ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৩ এ অক্টোবর পর্যন্ত চলবে চিতলমারী উপজেলার সবগুলো ইউনিয়নে।

‎চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান করেন চিতলমারী উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা স্নিগ্ধেন্দু শেখর বিশ্বাস এবং এল.এস.পি জীবন সরকার।

‎স্নিগ্ধেন্দু শেখর বিশ্বাস বলেন, কোডেক ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন প্রজেক্টের এই উদ্যোগ প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে এখানে কর্মরত থেকে দেখছি, এ প্রকল্পটি অন্যান্য উদ্যোগের তুলনায় অগ্রণী ও কার্যকর। এর মাধ্যমে স্থানীয়রা প্রাণিসম্পদ ও জলবায়ু সহিষ্ণু কৃষি বিষয়ে সচেতন হচ্ছেন।

‎‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা স্নিগ্ধেন্দু শেখর বিশ্বাস, এল.এস.পি জীবন সরকার, সহকারী কারিগরি কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, মো. মনির হোসেন ও মাঠকর্মী ফারহানা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণ প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতন হচ্ছেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় উৎসাহিত হচ্ছেন বলে উপস্থিত বক্তারা মত প্রকাশ করেন।