September 19, 2026, 8:59 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

চিতলমারীতে শিক্ষকদের দাবি মেনে নেওয়ায় আনন্দ মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাটের চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ায় শিক্ষকরা আনন্দ মিষ্টি বিতরণ করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে চিতলমারী উপজেলা অডিটোরিয়ামে এ আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহমাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির আহ্বায়ক আব্দুস সালাম গাজী, চিতলমারী জেনারেল শিক্ষক সমিতির সভাপতি ও সদস্য সচিব শোয়েব হোসেন গাজী, শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান কাজী,  চিতলমারী আলিয়া মাদরাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, প্রধান শিক্ষক টিপু সুলতান, শৈলেন্দ্রনাথ বাড়ৈ, বিপদ ভঞ্জন মণ্ডল, সুরেশ মণ্ডল, নির্মল কুমার শিকদার, প্রভাষক বিজয়া রায় চৌধুরী, আবু শাহী, মো. আবু নাইম ও রিয়াজুল ইসলাম রিয়াজসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতা।

‎বক্তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ফলস্বরূপ এ দাবি পূরণ হয়েছে। এসময় তারা পূর্বে গঠিত ‘চলমান এমপিওভুক্ত শিক্ষক আন্দোলন সমন্বয়, চিতলমারী, বাগেরহাট’ কমিটিকে বহাল রাখার সিদ্ধান্ত নেন।

‎অনুষ্ঠানের শেষে শিক্ষকরা একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে আনন্দ উদযাপন করেন এবং শিক্ষা উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।