September 19, 2026, 9:00 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

চৌদ্দগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ড শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম-১১ আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় পৌরসভার ৮নং ওয়ার্ড শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌরসভা শ্রমিকদলের সভাপতি মোঃ মাহবুল হক।

শুক্রবার(২৪ অক্টোবর) সন্ধ্যায় গোমার বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী জসীম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ খন্দকার, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, শ্রমিক দল নেতা মোঃ সবুজ।

পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইয়াছিন সবুজের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সবুজ, ছাত্রদল নেতা মোঃ বোরহান।

দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি মোঃ সবুজ, সিনিয়র সহ-সভাপতি খন্দকার একরাম, সাধারণ সম্পাদক কাজী রেজাউল করিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মিয়া নাম ঘোষণা করা হয়।