September 19, 2026, 8:58 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

কুচক্র মহলের ফাঁদে তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন: এআই ভয়েস নকল করে অপপ্রচার, সাংবাদিক মহলের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার গর্ব, তরুণ সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে ঢাকায় জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশনে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। পেশাগত সততা ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মীদের কাছে সমাদৃত একজন সংবাদকর্মী হিসেবে পরিচিত।

‎তবে সম্প্রতি চিতলমারী বাগেরহাট একটি কুচক্র মহল তার এই সুনাম নষ্টের লক্ষ্যে ভয়েস নকল করে এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা রেকর্ড তৈরি করেছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

‎এ ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক সমাজসহ সচেতন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

‎এ বিষয়ে তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন বলেন,

‎চিতলমারীর একটি কুচক্র মহল আমার সম্মান নষ্টের ষড়যন্ত্র করছে। তারা এআই দিয়ে আমার ভয়েস নকল করে মিথ্যা প্রচারণা চালিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে অনুরোধ করছি- এই অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

‎অন্যদিকে, সিনিয়র সাংবাদিক আরাফাত হিমেল বলেন, ইসমাইল হোসেন বর্তমান সময়ে তরুণ সাংবাদিকদের মধ্যে অন্যতম। তিনি ঢাকায় সুনামের সঙ্গে কাজ করছেন। কিন্তু কিছু অসাধু চক্র তার ভয়েস এআই প্রযুক্তি দিয়ে বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে। আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

‎সাংবাদিক মহল মনে করে, এ ধরনের ডিজিটাল প্রতারণা ও এআই ভয়েস অপব্যবহার শুধু ব্যক্তি নয়, গোটা সাংবাদিক সমাজের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। তাই এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি উঠেছে সর্বস্তরে।