September 19, 2026, 8:59 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

‎সবুজ স্বপ্নে দুর্বার- চিতলমারীতে ছাত্রীদের মাঝে ২০০ ফল-ফুলের চারা বিতরন

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ রক্ষায় ও শিক্ষার্থীদের মাঝে গাছের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে ২০০ ফল ও ফুলের চারা তুলে দিয়েছে দুর্বার উন্নয়ন সংস্থা।

‎মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ও তরুণ সাংবাদিক মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শোয়েব গাজী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিক পংকজ এবং বিদ্যালয়ের সকল ছাত্রী উপস্থিত ছিলেন।

সভাপতি শোয়েব গাজী বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল-ফুল দেয়, পরিবেশ রক্ষা করে- গাছই আমাদের পরম বন্ধু। দুর্বার উন্নয়ন সংস্থা আমাদের ছাত্রীদের হাতে যে চারা তুলে দিয়েছে, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এ সংস্থার এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,গাছ লাগাই, পরিবেশ বাঁচাই- এই স্লোগান বাস্তবায়নে দুর্বার উন্নয়ন সংস্থার আজকের উদ্যোগ প্রশংসনীয়। ছাত্রীরা গাছের গুরুত্ব ও ভালোবাসা সম্পর্কে জানবে, সচেতন হবে।

‎দুর্বার উন্নয়ন সংস্থার পরিচালক ইসমাইল হোসেন বলেন,আমরা সবসময় সামাজিক কাজ করার চেষ্টা করি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা ও সমাজে সচেতনতা তৈরিই আমাদের লক্ষ্য। এই চারা বিতরণ কর্মসূচি সেই প্রয়াসেরই অংশ। সকলের দোয়া চাই, যেন আমরা আরও বৃহৎ পরিসরে মানুষের কল্যাণে কাজ করতে পারি।

‎অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা হাতে হাতে চারা নিয়ে হাসি-আনন্দে ভরে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ। পরিবেশ সচেতনতার এই সুন্দর উদ্যোগ শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।