September 19, 2026, 8:57 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

‎চিতলমারীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

আজাদ খান :

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‎২৮ অক্টবার বিকেল ৪টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন ও সদস্য সচিব শেখ আসাদুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে পথসভায় পরিণত হয়।

‎পথসভায় অংশ নেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও তাঁতিদলের নেতাকর্মীরা। এতে উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

‎পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশিনাথ বৈরাগী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শহিদুল হক, সদস্য সচিব জবরুল শেখ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মুহাম্মদ জিন্নাত আলী শেখ, উপজেলা তাঁতিদলের সভাপতি মামুন তালুকদার প্রমুখ।

‎উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অগ্রভাগে আছে। আমরা শান্তিপূর্ণভাবে সংগঠনকে আরও শক্তিশালী করব।

‎সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু বলেন, দলের ত্যাগী কর্মীদের সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাব।

‎সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক শেখ বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের ঐক্যবদ্ধ শক্তিই পারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে।

‎উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মুহাম্মদ জিন্নাত আলী শেখ বলেন, বিএনপি পরিবারের সব অঙ্গসংগঠন ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকবে।