September 19, 2026, 7:40 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

চিতলমারী রাস মেলার উৎসবে বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু  

চিতলমারী প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলার রাস মেলার উৎসবে আলোচনা সভা  ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার  (৫ নভেম্বর) রাত ১১টায় চিতলমারী  সন্তোষপুর ইউনিয়ন দড়ি উমাজুরি গ্রামের রাধা গোবিন্দ মন্দির  ও হিজলা ইউনিয়ন বোয়ালিয়া গ্রামের রাধা গোবিন্দ মন্দিরে বিএনপির উদ্যোগে পৃথকভাবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট ১আসন সংসদ সদস্য মনোনয়ন পদপ্রার্থী  এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু।

তিনি তার বক্তব্য বলেন, হিন্দু মুসলিম সম্মিলিত ভাবে নারী পুরুষ সবাই এক সাথে বসে দিন রাত অনুষ্ঠান করার মতো কোন ভয় নাই। আজকে ছোট খাটো ভুল ত্রুটি যেটুকু আছে সেগুলো কঠোর ভাবে দমন করার হবে। আমরা যারা এই দেশটাকে যুদ্ধ করে এনেছিলাম। এই দেশটাকে টিকিয়ে রাখার জন্য তারেক রহমানের নেতৃত্বে আসুন, আমরা ঐক্য বদ্ধ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপোষহীন নেত্রী এই বাংলাদেশের মা-মাটি মানুষের একমাত্র প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রিয় নেতা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলি। যেখানে হিন্দু, মুসলিম, খ্রীষ্টান,বৌদ্ধ সকলে পরিচয়,  জাত নয়,পাত নয়,সবকিছুর উর্ধ্বে আমরা বাংলাদেশী।আমাদের অধিকার এই দেশের সমান সমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাবেক যুগ্ম আহবায়ক শিপন মুন্সি, এ্যাডভোকেট তপন কুমার  ব্রহ্ম এ্যাডভোকেট উৎস কুমার  বৈরাগী, এ্যাডভোকেট সমর পান্ডে, এ্যাডভোকেট বিজন কুমার বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব কাশীনাথ বৈরাগী  চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমানসহ আরও অনেকে।

সভায় সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম ও হিজলা ইউনিয়ন বিএনপির সভাপতি রহমান গাজীর  সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র  যুগ্ম আহবায়ক  এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার ও এ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস।সভা শেষে তারেক রহমানের ঘোষিত  ৩১দফার লিফলেট বিতরণ ও দিপু ব্যক্তিগত তহবিল থেকে  আর্থিক অনুদান প্রদান করা হয়েছে