চৌদ্দগ্রাম আসনে কামরুল হুদাকে বিএনপির প্রার্থী ঘোষণা করায় ধোড়করা বাজারে আনন্দ মিছিল

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদাকে ধানের শীষ প্রতিকের মনোনয়ন দেয়ায় উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


বুধবার রাতে ধোড়করা বাজার এ উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের কার্যকরী সভাপতি ফারুক খান, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আজিম খান, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইয়াছিন মজুমদার, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুন্নবী ভূঁইয়া তপন, চিওড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সৌরভ হোসেন সোহাগ, সাধারন সম্পাদক মামুন, বিএনপি নেতা জহির, নুর ইসলাম, আবুল কালাম, শাহিন, বাবু, আব্দুল মুনাফ, জাহাঙ্গীর, রবিন, হাসান, সুমন, হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *