May 29, 2026, 11:02 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

খিলগাঁওয়ে চাঁদাবাজদের হামলায় সেলুন ব্যবসায়ী গুরুতর আহত

‎ঢাকা, খিলগাঁও প্রতিনিধি:

রাজধানীর খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ায় এক সেলুন ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

 বৃহস্পতিবার (৬ নভেম্বর ) দুপুর সাড়ে দুইটার দিকে খিলগাঁও থানাধীন ওয়ার্ড–০৩ এর মেরাদিয়া মধ্যপাড়ায় ‘সাইফুল টু’ নামের একটি সেলুনে।

‎আহত নরসুন্দর মো. সিরাজ মিয়া (২৬) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আহতের বড় ভাই মো. রফিক মিয়া (৪০) শুক্রবার রাতে খিলগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎এজাহারে তিনি উল্লেখ করেছেন, স্থানীয় মো. আলমগীর (২৮), পিতা–মৃত বারেক মিয়া, এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ৪–৫ জন সহযোগী দীর্ঘদিন ধরে তার ভাইয়ের দোকান থেকে চাঁদা দাবি করে আসছিলেন। তারা একাধিকবার ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়।

 বৃহস্পতিবার দুপুরে আলমগীরসহ তার সহযোগীরা দলবদ্ধ হয়ে সেলুনে ঢুকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। সিরাজ মিয়া টাকা দিতে অস্বীকার করলে, আলমগীর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার ওপর এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারেন। একপর্যায়ে পাশের দোকান থেকে ধারালো খুর এনে সিরাজের গলা ও বুকে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার পেটের খাদ্যনালী ও রগনালীতে গুরুতর জখম হয়।

‎চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সিরাজকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠান, যেখানে বর্তমানে তিনি ভর্তি রয়েছেন।

‎রফিক মিয়া জানান, আমার ভাই সাধারণ একজন সেলুন ব্যবসায়ী। চাঁদা দিতে না পারায় ওরা তাকে মেরে ফেলতে চেয়েছিল। এখনো ভয় পাচ্ছি, কারণ তারা এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত।

‎খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আলমগীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।

‎এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page