September 19, 2026, 8:54 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা অনুষ্ঠিত

Reporter Name

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী, গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষে চৌদ্দগ্রাম উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ৫নং শুভপুর ইউনিয়ন দক্ষিণ ১নং ওয়ার্ড শাখার নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: খোরশেদ আলম। উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম মোস্তফা। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড। বিশেষ বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো: মিজান খাঁন।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধায় শুভপুর ইউনিয়নের গোবিন্দপুর শামছুল হুদা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের ১নং ওয়ার্ড সভাপতি মো: আমির হোসেন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সবুজ, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: কামাল হোসেন, শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: আব্দুস সাত্তার মিয়াজি, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলে সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মো: মাসুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: ইয়াছিন মিয়া, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: ইয়াকুব নবী, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: শাহজাহান মজুমদার।
শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো: রাকিব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৫নং শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি প্রফেসর জিয়াউর রহমান জিতু, শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো: মিজান, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সভাপতি মো: রিপন মিয়া, উনকোট গ্রামের সমাজ সেবক জালাল উদ্দিন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সিনিয়র সহ-সভাপতি মো: সেলিম মিয়া, শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সুমন , শুভপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদল সদস্য সচিব শাহাদাত হোসেন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদল নেতা আমজাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ৫নং শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মো: মহিন মিয়া, সহ-সভাপতি মো: নঈমুল হক মজুমদার, সিনিয়র সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আমির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: তাজু মিয়া, দপ্তর সম্পাদক মো: আবু সুফিয়ান, প্রচার সম্পাদক মো: আব্দুল কাদের সহ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।