May 29, 2026, 11:04 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

‎জনসেবাই আমার রাজনীতি – মোল্লা মুজিবর রহমান শামীম

ইসমাইল হোসেন :

‎জনসেবাই আমার রাজনীতি –  এই অঙ্গীকার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট-১  আসনের সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম বলেছেন, আমি ব্যবসায়ী মানুষ, চাইলে নিজ জীবনে স্বচ্ছলভাবে চলতে পারতাম। কিন্তু জনগণের কল্যাণে নিজেকে নিবেদন করতেই রাজনীতিতে এসেছি। দায়িত্বে থাকাকালীন সময়ে সর্বদা জনগণের পাশে থেকেছি- চিতলমারীতে এমন একজনও নেই, যে বলতে পারবে আমি তার ক্ষতি করেছি।

‎শনিবার (৮ নভেম্বর) বিকেল তিনটায় চিতলমারী উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া বাজার ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

‎মোল্লা মুজিবর রহমান শামীম আরও বলেন, হাতপাখা হলো শান্তির প্রতীক। আমরা এই প্রতীকের মাধ্যমে সমাজে ন্যায়, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের আদর্শে পরিচালিত সমাজ গঠনে আমাদের লক্ষ্য।

‎সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মাওলানা মুফতি মফিজুল ইসলাম।

‎এ সময় ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page