May 29, 2026, 11:03 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

এক দশক ধরে মানবতার সাথী- আমাদের প্রত্যাশা‎

নিজস্ব প্রতিবেদক :

সুবিধাবঞ্চিত, অসহায়, ভাসমান ও ক্ষুধার্ত মানুষের জন্য এক দশক ধরে মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে সমাজসেবামূলক সংগঠন ‘আমাদের প্রত্যাশা’। ২০১৫ সালের ১০ অক্টোবর টিকাটুলি–কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে অবশিষ্ট খাবার সংগ্রহ করে ক্ষুধার্ত মানুষের মাঝে বিতরণের মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি।

‎পরবর্তীতে ২০২২ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘আমাদের প্রত্যাশা’, যার সেবা আজ কমলাপুর, শান্তিনগর, গুলিস্তান, সেগুনবাগিচাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত রান্না করা খাবার বিতরণ, নতুন-পুরাতন পোশাক প্রদান, রাস্তায় অসুস্থ মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং জরুরি অবস্থায় হাসপাতালে পৌঁছে দেওয়াসহ গুরুত্বপূর্ণ কাজগুলো করে আসছে সংগঠনের সদস্যরা।

সংগঠনের সভাপতি সালাম শামিম বলেন, আমরা মানবতার ডাকেই পথে নেমেছি। যতদিন বেঁচে আছি, অসহায় মানুষের পাশে থাকব এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি রেখে যেতে চাই।

সাধারণ সম্পাদক মুজাহিদ জানান, মানবিক কাজকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করতে সবার সহযোগিতা প্রয়োজন। মানুষের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

‎মহিলা বিষয়ক সম্পাদিকা মনি আক্তার বলেন, নারী ও শিশুদের সহায়তায় আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি হাত বাড়ায়, তাহলে রাস্তার কেউ অনাহারে বা বিনা চিকিৎসায় পড়ে থাকবে না।

‎সংগঠনের অর্থ সম্পাদক নাসিমা আক্তার মনি জানান, আমাদের সংগঠন সবসময় অসহায় ছিন্নমূল মানুষের পাশে থাকে আছে এবং আগামীতেও থাকবে।

মানবিকতার এই পথচলা দেশ–বিদেশে ছড়িয়ে পড়ুক- এটাই সংগঠনের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page