September 18, 2026, 10:19 am
শিরোনাম :
নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি প্রেমের জোয়ার, কিন্তু বিয়ের কথায় ভয়! এই সমীকরণের উত্তর খুঁজছে ‘বউ ঘরের লক্ষী’ চিতলমারীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে সেলিম খান

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

Reporter Name

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আবেদন করেছে প্রসিকিউশন।

বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি জানান, ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কনটেম্পট অব কোর্টের আবেদন দাখিল করেছে প্রসিকিউশন।

এ সংক্রান্ত বিষয়ে আজ আংশিক শুনানি হয়েছে। ট্রাইব্যুনালের একজন সদস্য উপস্থিত ছিলেন। অভিযোগ গুরুতর বিবেচনায় ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে রোববার (৩০ নভেম্বর) শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে ‘আমি এ বিচার মানি না’-সহ ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন অ্যাডভোকেট ফজলুর রহমান।

অ্যাডভোকেট ফজলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৪ আসনে (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) বিএনপি মনোনীত প্রার্থী।