September 19, 2026, 6:45 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

চেয়ার প্রতীকে বড় জয়, চিতলমারী বাজার কমিটির সভাপতি হলেন সোয়েব হোসেন

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মো. সোয়েব হোসেন গাজী। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

৭০৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৬৯০ জন। এতে চেয়ার প্রতীকের প্রার্থী সোয়েব হোসেন ৩৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. শহর আলী গাজী পান ২০০ ভোট।

দীর্ঘদিন পর বাজারের ব্যবসায়ীরা সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পান। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসে অনেকে সোয়েবের প্রতি আস্থা ব্যক্ত করেন। ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য তিনি ব্যবসায়ী ও প্রশাসনের সহযোগিতার কথা উল্লেখ করেন।

সভাপতি নির্বাচিত হয়ে সোয়েব হোসেন বলেন, বাজারের ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে স্বচ্ছ ও সক্রিয় কমিটি গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি। সবার জন্য কাজ করাই হবে আমার প্রথম দায়িত্ব।