May 29, 2026, 9:58 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করেছে পিবিআই।

ইসমাইল হোসেন :

  • মানিকগঞ্জ থেকে তিন বছর আগে চুরি হওয়া একটি মাইক্রোবাস দীর্ঘ তদন্তের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জ। পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি মোঃ মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ সুপার জয়িতা শিল্পী, পিএসসি এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
রবিবার ( ৭ ডিসেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়া পৌরসভার ইছামতি নদীর পাড় এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লাউতা এলাকার প্রবাস ফেরত মেহেদী হাসান মিঠু তাঁর জমানো অর্থ দিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৬২৪৪) কেনেন। জীবিকা চালানোর উদ্দেশ্যে তিনি প্রবাস থেকে ফিরে যানবাহনটি ভাড়ায় চালানোর জন্য প্রতিবেশী এক ব্যক্তিকে মাসিক ৩০ হাজার টাকায় চালক হিসেবে নিয়োগ করেন। কিন্তু কিছুদিন পরই ওই চালক প্রতারণা করে গাড়িটি আত্মসাৎ করে বিক্রি করে পালিয়ে যায়।
নিরুপায় হয়ে মিঠু ২০২২ সালের সিআর মামলা নং—২৭৯(হরি) অনুযায়ী আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই মানিকগঞ্জ। দীর্ঘ ১১ মাস তদন্তে জানা যায়, প্রথমে গাড়িটি কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্রি করা হয়। এরপর পর্যায়ক্রমে গাড়িটি চাঁদপুর, নারায়ণগঞ্জ এবং সর্বশেষ পাবনার সাঁথিয়া উপজেলাসহ  মোট সাতবার হাতবদল হয় গাড়িটি।
পিবিআই জানায়, গাড়ি চুরির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে গাড়িটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page