May 29, 2026, 10:00 pm
শিরোনাম :
বাংলাদেশ ইনোভেশন পার্টির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ইনোভেশন পার্টির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিবৃতি চিতলমারীবাসীকে ফারজানা আক্তারের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-১০ এর ব্যাপক প্রস্তুতি বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা— মোঃ হান্নান মোল্লা এসআই সৈকত সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং সম্মাননায় ভূষিত হয়েছেন আরজেএফ সেরা সংগঠক অ্যাওয়ার্ড পেয়েছেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সংবাদিক মিলটন খান। প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ

চিতলমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা সভা

আজাদ খান, চিতলমারী :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় চিতলমারীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় খড়মখালী হরিমন্দির প্রাঙ্গণে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের যৌথ উদ্যোগে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কাশীনাথ বৈরাগী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব অনুপম সাহা।
প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শিমুল চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে তার সুস্থতার জন্য প্রার্থনা করছি। এসময়  তিনি সব সম্প্রদায়ের ঐক্য ও সম্প্রীতির ওপরও গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা খোকন চন্দ্র মন্ডল (শিক্ষক) বলেন, বেগম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ।  তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতিকে আবার নেতৃত্ব দিতে পারবেন।
অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন চরবানীয়ারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নজরুল বিশ্বাস, একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক অমৃত লাল পোদ্দার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সন্দীপ বিশ্বাস, সদস্য সচিব কৌশিক বৈরাগী, সাংগঠনিক সম্পাদক রফিক তালুকদার, রমেশ চন্দ্র মন্ডল ও সঞ্জীব ব্যানার্জী।
বক্তারা বলেন, বিভিন্ন ধর্মের মানুষের প্রার্থনা-এটাই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃত উদাহরণ।
প্রার্থনা সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ, বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সমবেত প্রার্থনার মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও সুস্থতার কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page