September 19, 2026, 6:42 pm
শিরোনাম :
তিতাস-২৮ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী নবীনদের স্বপ্নবুনন: ইসমাইলের উপস্থাপনায় আসছে ‘তারুণ্যের বাংলাদেশ’ সাবেক ছাত্রনেতা মানব মজুমদার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনায়- জনসংযোগ শুরু বাগেরহাটের চিতলমারিতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস, সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজারকোটি টাকার দুর্নীতির অভিযোগ ! পর্দার আড়ালে পরিবার ও রাজনীতির গল্প: সম্পন্ন হলো তারকাবহুল ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার প্রশ্নে সরকারের ব্যর্থতা স্পষ্ট: জেএসডি

সরকারি নিবন্ধন পেল অনলাইন গণমাধ্যম ‘বাংলা এফএম’

নিজস্ব প্রতিবেদক :

দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে আসা অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলা এফএম’ জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী সরকারি নিবন্ধন লাভ করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসারে বাংলা এফএম-কে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রদান করা হয়েছে।

‎বাংলা এফএম-এর সম্পাদক রাশেদ মানিক বলেন, এই অনুমোদন তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়েছে। প্রকাশক আনোয়ার মুরাদ জানান, এটি বাংলা এফএম-এর দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি।

সরকারি নিবন্ধনের মাধ্যমে বাংলা এফএম ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত সংবাদ পরিবেশন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।